মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন উদ্যোগ নেবে না সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকমত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন উদ্যোগ সরকার নেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেন, ‘সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন কোনও কাজ সরকার করবে না।’

বুধবার সচিবালয়ে প্রণয়নের অপেক্ষায় থাকা সিকিউরিটি অ্যাক্ট পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেভাবে থাকছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে সিকিউরিটি অ্যাক্ট সমন্বয় করা হবে―মত প্রকাশের স্বাধীনতা খর্ব না হয় এর মাধ্যমে সে উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলেই সবকিছু পরিষ্কার হবে।’

তিনি আরও বলেন, ‘বিচারিক আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলাবিধি সুপ্রিম কোর্ট থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের (২৯ নভেম্বর, বুধবার) মধ্যে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’

আরও পড়ুন:
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ মার্চে