স্মারকলিপি দিতে গিয়ে শ্রমিক ও পুলিশের ধস্তাধস্তি

শ্রমিক-পুলিশের ধস্তাধস্তি, ছবি: ফোকাস বাংলাবকেয়া বেতন পরিশোধের দাবিতে এবং কারখানা বন্ধের প্রতিবাদে শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশ এবং লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে ধস্তাধস্তি হয়ছে।   

বুধবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে ট্রেড ইউনিয়ন ও লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা। এরপর তারা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য সচিবালয়ের উদ্দেশে রওয়া হলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রাখে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়। 

শ্রমিক নেতারা বলেন, কারখানার মালিকের সব ধরনের কর্মকাণ্ড ঠিকই চলছে, অথচ শ্রমিকের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না। কোনও রকম নোটিশ ছাড়া গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অমানবিক। 

শ্রমিক-পুলিশের ধস্তাধস্তি, ছবি: ফোকাস বাংলামানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ শ্রমিক নেতা ও শ্রমিকারা উপস্থিত ছিলেন। 

অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ২৬ নভেম্বর থেকে গাজীপুরের লাক্সমা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছে।