‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরুঅনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রাইভেট ইউনিভার্সিটি র‌্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এই বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ, ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকএম মঞ্জুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হচ্ছে বৈঠকি।