পরে পোপ ফ্রান্সিস স্মৃতিসৌধের আঙিনায় নাগেশ্বর চাপা গাছের একটি চারা রোপণ করেন। এছাড়া স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি।
বিকাল সাড়ে ৪টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক ও স্থানীয় সংসদ সদস্যরা ছিলেন।
বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গে একান্ত আলোচনায় বসবেন পোপ।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন পোপ। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাতের পর আর্চবিশপ হাউসে তিনি আন্তঃধর্মীয় নেতা ও রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ২ ডিসেম্বর সকালে মাদার তেরেসা হাউস সফরসহ খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন পোপ ফ্রান্সিস। বিকালে নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।
এর আগে পোপ ফ্রান্সিস গত সোমবার (২৭ নভেম্বর) মিয়ানমার সফরে যান। সেখানে মিয়ানমারের সেনাপ্রধান এবং দেশটির বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি’র সঙ্গে বৈঠক করেন তিনি।