খালেদার মামলার সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী, ফাইল ছবিতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বা কোনও ব্যক্তিই আইনের ঊর্ধে নয়। আইন-কানুন ও আদালতের বিধান অনুযায়ী তার মামলা পরিচালিত হচ্ছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, আইন প্রয়োগে বাধাদানকারীদের জন্য অন্য আইন আছে। সুতরাং খালেদা জিয়া বা তার দোসররা যদি বিচার কার্যকে বাধাগ্রস্ত করে তাহলে আইন প্রয়োগের বাধাদানকারী হিসেবে তার আলাদা মামলা হতে পারে।

আজ শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে বিএনপিকে হয়রানি করছে মির্জা ফখরুলের এমন অভিযোগ ও রবিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে একমত বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। খবর বাসস।