কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি একথা বলেন। ‘ভাসান চর হবে আত্মঘাতী’ বিএনপি নেতা মওদুদ আহমদের এমন মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের উদ্বাস্তু হিসেবে বাংলাদেশে রাখা হয়েছে। সুতরাং রোহিঙ্গারা ভাসানচরে যাক বা অন্য জেলাতে পুর্নবাসনে যাক সেটার জন্য প্রত্যাবর্তনের চেষ্টা দুর্বল হয়নি। এক্ষেত্রে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
এ সময় জেলা জাসদের সভাপতি আলহাজ্ব গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুষ্টিয়া মিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যোগদান করেন। খবর বাসস।