আনিসুল হকের কুলখানি আজ

প্রয়াত মেয়র আনিসুল হকঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কুলখানি হবে আজ বুধবার। গুলশানের আজাদ মসজিদে কুলখানির ব্যবস্থা করা হয়েছে।

শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনিসুল হকের জানাজার আগে আজ কুলখানি হবে সে কথা জানান তার ছেলে নাভিদুল হক।

৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। খবর বাসস।