শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সিলেটের গোলাপগঞ্জের মঙ্গলবার বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার আমলে সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোনও সরকারের আমলে হয়নি। মুক্তিযুদ্ধের বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন চায় না। তারা বারবার উন্নয়নের গতিরোধ করে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে গেছে।

এর আগে তিনি কুশিয়ারা ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন। পরে শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় যোগ দেন। খবর বাসস।