বুধবার (৬ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে ঘন কুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় থাকতে হয় উল্লেখ করে ওই সুপারিশ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে জানানো হয় সারাদেশে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় প্রাথমিকভাবে ৫৩টি নদীর খনন কাজের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ২৪টি নদী খনন কাজের মধ্যে চারটি নদী খনন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ২০টি প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন পর্যায়ে সারাদেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ খনন করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে নৌপথ ড্রেজিংয়ের আগে অবশ্যই ফিজিবিলিটি স্টাডি করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
অারও পড়ুন:
রোহিঙ্গা ইস্যুতে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী