এসডিজি বাস্তবায়নে নাগরিক ঘোষণাপত্র চূড়ান্ত

 

 

এসডিজি বাস্তবায়নে নাগরিক ঘোষণাপত্র চূড়ান্ত (ছবি: সংগৃহীত)সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে ১২ দফা নাগরিক ঘোষণাপত্র চূড়ান্ত করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ। বুধবার ( ৬ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সম্মেলনে এই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন মাসুমা রহমান নাবিলা।

ঘোষণাপত্রে বাংলাদেশের প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিপন্ন জনগোষ্ঠীকে উন্নয়নে সম্পৃক্ত করে তাদের সক্রিয় অংশগ্রহণকে নিশ্চিত করতে যথাযথ নীতি-কাঠামো প্রণয়ন ও তার ভিত্তিতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে প্রণীত কর্মপরিকল্পনা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করা, টেকসই উন্নয়ন অভীষ্ঠ সংশ্লিষ্ট বিভিন্ন সূচকের পরিপ্রেক্ষিতে বিপন্ন জনগোষ্ঠীর অবস্থান নির্ণয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে বিশেষ পদক্ষেপ নিতে নেওয়ার কথাও বলা হয়।   

প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও বিপন্ন জনগোষ্ঠীর আইনি সুরক্ষা দেওয়াসহ সব বৈষম্যমূলক আইনের সংস্কার, জনগণের প্রত্যাশার  আলোকে ও দ্রুত খসড়া বৈষম্য বিলোপ আইন জাতীয় সংসদে অনুমোদন দেওয়ার দাবি জানো হয়। এছাই পার্বত্য শান্তিচুক্তি ও অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানানো হয় ঘোষণাপত্রে।