জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯২টি স্টল থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের নিয়ে মেলায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন তালুকদার জানান, এবারের পার্বত্য দিবসের প্রতিপাদ্য ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি: জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’।
আরও জানা গেছে, মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা ও ফিরোজা বেগম চিনু এবং সাবেক সচিব কাজী গোলাম রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মন্ত্রণালয়ের এসআইডি-সিএইচটি প্রকল্পের প্রধান কারিগরি বিশেষজ্ঞ রাম শর্মা।
পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের উন্নয়নে জাতিসংঘ ২০০২ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি পঞ্চমবারে মতো পালিত হতে যাচ্ছে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ