প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ডিজিটাল ফেয়ার-২০১৭’ উপলক্ষে বাংলাদেশে আসা রোবট সোফিয়ার কথোপকথন হয় গত বুধবার (৬ ডিসেম্বর)। আর এই কথোপকথনের একটি ভিডিও আপলোড করা হয়েছে ডিজিটাল ওয়ার্ল্ড ফেসবুক পেজে। চার মিনিট এক সেকেন্ডের ভিডিও ক্লিপটি আপলোড হওয়ার ৫৫ ঘণ্টা পর ভিউ হয়েছে দশ লাখের বেশি। লাইক পড়েছে ২৩ লাখ। আর এতে কমেন্ট পড়েছে আট শতাধিক ও ভিডিওটি শেয়ার হয়েছে ২৬ হাজার বারেরও বেশি।
গত ৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ফেয়ার-২০১৭’-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোবট সোফিয়ার সঙ্গে ভাব-বিনিময় করেন। ভিডিওটি আপলোড করা হয় একইদিন দুপুর ১টা ১০ মিনিটে। আপলোডের ৫৫ ঘণ্টা পর ভিউ, লাইক, শেয়ার ও কমেন্টের এ চিত্র দেখা গেছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন সোফিয়াকে উদ্দেশ করে বলেন, ‘হাউ আর ইউ সোফিয়া।’ সোফিয়া চটপট ইংরেজিতে বলে, ‘আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে।’
‘তুমি আমাকে কিভাবে চেনো?’ প্রধানমন্ত্রীর এই প্রশ্নের উত্তরে সোফিয়া বল, ‘আমি আপনার বিষয়ে অনেক পড়াশোনা করেছি। আমি আরও জানি, আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আপনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ নামেও ডাকা হয় এবং আপনার নাতিনের নামেই আমার নাম সোফিয়া।’
প্রধানমন্ত্রী তখন বলেন, ‘আপনারা জানেন, জয়ের (সজীব ওয়াজেদ জয়) মেয়ের নামও কিন্তু সোফিয়া।’
সোফিয়া জবাব,‘আমি আপনার ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি। ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্যই হচ্ছে মানবসম্পদের উন্নয়ন। যার শুরু হয়েছিল ২০০৯ সালে অর্থনীতির সব সেক্টরকে ডিজিটাইজড পদ্ধতির আওতায় আনার পদক্ষেপের মধ্যদিয়ে। আইসিটি সেক্টরকে সামনে নিয়ে এসে দেশে ২০২১ সালের মধ্যে এ খাতের আয় ৫ বিলিয়ন ডলার ছাড়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্যোগের মাধ্যমে। ২০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রচেষ্টা ইতোমধ্যেই পরিলক্ষিত হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যেই সরকারের সব দফতর ও বিভাগকে ডিজিটাইজড ব্যবস্থার আওতায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হাইটেক সিটি, দেশজুড়ে গড়ে তোলা হচ্ছে ২৮টি হাইটেক ও সফ্টওয়্যার টেকনোলজি পার্ক।’
এ সময় সোফিয়া ডিজিটাল মেলা ২০১৭ উদ্বোধনের জন্যও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী ট্যাবের বোতাম চেপে মেলার উদ্বোধন করেন।
ডিজিটাল ওয়ার্ল্ডের ফেসবুক পেজে আপলোড দেওয়া ভিডিওতে ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত কমেন্ট করেছেন ৮শ’ ১০ জন। তাদের একজন নাসরিন আহমেদ। তিনি লিখেছেন, ‘ওহ মাই গড! সাচ এ গুড ইনভেনশন। প্রাউড অব বাংলাদেশ! প্রাউড অব আওয়ার বিলাভড প্রাইম মিনিস্টার।’
সোফিয়ার মতো রোবট বাংলাদেশে তৈরির আশা করেছেন মৌসুমী শান্তা। তিনি লিখেছেন,‘উইশ বাংলাদেশ কোড মেইক ওয়ান রোবট লাইক সোফিয়া...’
আকবর হোসাইন রুবেল তার কমেন্টে লিখেছেন, ‘সোফিয়া, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন বাংলাদেশ...অ্যান্ড, ইটস এ গ্রেট আইডিয়া টু ল্যাঙ্গুয়েজ দ্য DW17 উইথ এ রোবট...’
আরও পড়ুন:
প্রযুক্তিপ্রেমীদের শিহরিত করে ফিরে গেলো সোফিয়া