আজ আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস

আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবসআজ রবিবার আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস। ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘ প্রথমবারের মতো গণহত্যা প্রতিরোধ ও এ সংক্রান্ত শাস্তি বিষয়ক একটি প্রথা গ্রহণ করে। তবে ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস  ঘোষণা করে। এরপর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিবছর দিবসটি পালন করে আসছে।

এ উপলক্ষে আজ শনিবার বিকাল ৪টায় শেরে বাংলা নগরের আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস’ এর তরুণ গবেষক দল রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত সাক্ষ্য-বিবরণী সম্বলিত তাদের প্রতিবেদন পেশ করবেন এবং আলোচনা সভা হবে। এরপর রাখাইনের বর্বরতাসহ বিভিন্ন দেশে চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ ও চেতনামূলক সঙ্গীত পরিবেশন করবে অবসকিওর।

দিবসটির মূল লক্ষ্য হলো গণহত্যা বিষয়ক প্রথাটির ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা এবং গণহত্যায় নিহতদের স্মরণ ও সম্মান করা। দিবসটি জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে এ বিষয়ও স্মরণ করিয়ে দেয় যে তাদের নিজ জনগণকে গণহত্যার হাত থেকে বাঁচানোর জন্য দায়িত্ব আছে। গণহত্যার উসকানি বন্ধ করা ও গণহত্যা ঘটলে তা প্রতিরোধ করা এই দায়িত্বের মধ্যে পড়ে। খবর বাসস।