শনিবার ভোলার লালমোহন উপজেলায় আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন তা করে দেখিয়েছেন। ২০০৮ সালে তিনি বলেছিলেন বাংলাদেশকে পাল্টে দেবেন, তিনি গোটা দেশটাকে বদলে দিয়েছেন। দেশের মানুষও আজ বুঝতে পেরেছে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।’
তিনি বলেন, সরকার দারিদ্র্য সীমা কমিয়ে ২২ ভাগে নিয়ে এসেছে। ২০২০-২১ সালের মধ্যে এটাকে ১২ ভাগে আনা হবে। ‘২০ সালের মধ্যে দেশের ৭৫ ভাগ মানুষকে শিক্ষিত করা হবে। ২০৪০ সালে শতভাগ মানুষ শিক্ষিত হবে। সাড়ে তিন হাজার মেঘোওয়াট বিদ্যুৎ নিয়ে সরকার কাজ শুরু করেছিলেন। আজকে আমরা প্রায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। সবক্ষেত্রে সরকার এগিয়ে চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গি দমনে জীবনের মায়া ত্যাগ করে তারা কাজ করছে। তাই সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে।
এর আগে মন্ত্রী প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে লালমোহন নবনির্মিত আধুনিক থানা ভবনের উদ্বোধন করেন। আর বিকালে তজুমুদ্দিন থানা ভবন উদ্বোধন করবেন। খবর বাসস।