শনিবার ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জীবিত সব মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পরে তা উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক সংকলন করা হবে। এ লক্ষ্যে প্রকল্পও নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর হবে একই ডিজাইনের। যাতে ১০০ বছর পরেও মানুষ চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর। খবর বাসস।