বিমানবন্দরে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, তিন বাহিনী প্রধানরা, ডিপ্লোমেটিক কোরের ডিন এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পৌঁছানোর কথা। প্যারিসে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ওয়ান প্ল্যানেট সামিটের উচ্চ পর্যায়ের এক অধিবেশনে যোগ দেবেন। পরে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন সকালে প্রধানমন্ত্রী ফরাসি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্যারিস ত্যাগ করার কথা। বৃহস্পতিবার বিকালে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। খবর বাসস।