কানাডা হাইকমিশনের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকমেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর অর্থ আত্মসাতের অভিযোগে কানাডা হাইকমিশনের সাবেক কাউন্সিলর মো. মাকসুদ খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শাহবাগ থানায় এ মামলা করা হয়েছে। দুদকের উপ-পরিচালক মাহমুদুল আলম বাদী হয়ে এ মামলা করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলা অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাকসুদ খান কানাডায় পাসপোর্টের দায়িত্বে ছিলেন। তখন তিনি ২ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করেছেন।