বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকায় রামকৃষ্ণ মিশনে ভারতের অর্থায়নে ‘বিবেকানন্দ ভবনের‘ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও সেখানে উপস্থিত ছিলেন।
শ্রিংলা বলেন, ‘বর্তমানে ইন্দো-বাংলা সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। আর ভারত বাংলাদেশের সব ধরনের উন্নয়নে সবসময় পাশে থাকবে। ভারত বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ভারতের অর্থায়নে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশে ১১০০ কোটি টাকার ৬৫টি প্রকল্প বাস্তবায়িত হবে। ভারত বাংলাদেশের উন্নয়ন খাতে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যা অন্য যে কোনও দেশের চাইতে অনেক বেশি। এ অবদান বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের ভিত আরও দৃঢ় করবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে ভারতীয় সেনা এবং বাংলাদেশি মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল। নিজেদের রক্ত দিয়ে এদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত-বাংলাদেশ সবসময়ই দারুণ বন্ধুত্বের সম্পর্ক বহন করে এবং ভবিষ্যতেও করবে।’
এই বিবেকানন্দ ভবনে অর্থায়নের জন্য এগিয়ে আসায় ভারত সরকারকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।