রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক সবসময় বাংলাদেশের পাশে থাকবে: ইলদিরিম

 

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম (ফাইল ছবি)রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকটসহ দ্বিপাক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতি তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে।’ সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ বিবৃতি দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

যৌথ বিবৃতির আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইলদিরিম। ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তারা। এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করবী হলে দুটি সমঝোতা স্মারক সই করা হয়। এর একটি বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন ও তুরস্কের এসএমই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মধ্যে, অন্যটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও টার্কিশ স্ট্যান্ডার্ডর্স ইনস্টিটিউশনের মধ্যে।