শুক্রবার থেকে শুরু হয়েছে পৌষ মেলা, ছবি: ফোকাস বাংলাবাংলা একাডেমি চত্বর আজ শুক্রবার থেকে ৩ দিনব্যাপী পৌষ মেলা শুরু হয়েছে। পৌষ মেলা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় এ মেলা চলবে রবিবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত।
শুক্রবার উদ্বোধন করা হয় পৌষ মেলার, ছবি ফোকাস বাংলাআয়োজক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, পৌষমেলা উপলক্ষে একাডেমির নজরুল মঞ্চে প্রতিদিন সকাল ৮টা-১০টা এবং বিকাল ৪টা-রাত ৯টা পর্যন্ত বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রাঙ্গণ জুড়ে ৫০-৬০টি স্টল রয়েছে। সেখানে রকমারি পিঠা ও দেশীয় কারুপণ্যের সমাহার রয়েছে।
শুক্রবার থেকে শুরু হয়েছে পৌষ মেলা, ছবি: ফোকাস বাংলাতিনি বলেন, শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন বরেণ্য সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক কামাল লোহানী। এবারের পৌষ মেলার প্রথম দু’দিন শুক্র ও শনিবার সকালের অনুষ্ঠানটি যথাক্রমে দেশ টিভি ও এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। খবর বাসস।