শুক্রবার দুপুরে সিলেটের কবি নজরুল অডিটরিয়ামে দু’দিনব্যাপী বীমা মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী ‘বীমা মেলা-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এর আগে সকাল ৯টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা ও গ্রাহকগণ এতে অংশ গ্রহণ করেন। দেশে বীমা সংক্রান্ত এটি দ্বিতীয় মেলা। ২০১৬ সালে রাজধানী ঢাকায় প্রথম বীমা মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে অর্থমন্ত্রী বিভিন্ন বীমা কোম্পানির বীমা দাবির চেক গ্রাহকদের কাছে হস্তান্তর করেন। প্রায় ৬ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। দু’দিনের মেলায় সর্বমোট ১৮ কোটি ৮৫ লাখ টাকার চেক হস্তান্তর করার কথা রয়েছে।
বর্তমানে দু’টি সরকারি করপোরেশনসহ মোট ৭৮টি বীমা কোম্পানি দেশের জনসাধারণের জীবন ও সম্পত্তির আর্থিক নিরাপত্তায় সেবা প্রদান করছে। খবর বাসস।