সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘২০১৭ সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন এবং আগামীতেও তিনি অংশগ্রহণ করবেন।’
মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘একই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন। ফলে সেখানে আলোচনা হবে। তাদের মধ্যে দ্বিপক্ষীয়, রোহিঙ্গা, আঞ্চলিক, আন্তর্জাতিক বিষয়াদী নিয়ে আলোচনা হবে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর সম্প্রতি মিয়ানমার সফর করেন। রোহিঙ্গাদের বাড়ি নির্মাণের জন্য একটি চুক্তিও স্বাক্ষর করেছেন। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য আমরা ভারতের সহায়তা চেয়েছি। ভারত তার জাতীয় স্বার্থ বজায় রেখে যতটুকু করা সম্ভব করবে বলে আশ্বাস দিয়েছে।’