মনোনয়নের আগে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ নেই: সেতুমন্ত্রী



ওবায়দুল কাদের (ফাইল ছবি)আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থী মনোনয়ন দেবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচনে দল মনোনয়ন দেওয়ার আগে কারও নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই। কেউ হয়তো নৌকা প্রতীক ব্যবহার করে ব্যানার লা‌গিয়েছেন। সেটা আমরা খ‌তিয়ে দেখবো।’শ‌নিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় মোহাম্মদপুর বিআর‌টি‌সি ডিপো পরিদর্শনে এসে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বি‌জিএমই-এর সাবেক সভাপ‌তি আ‌তিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএন‌সি‌সি) নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী দা‌বি করে প্রচারণা চালাতে শুরু করেছেন। বিষয়‌টি নিয়ে দলের সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা বিএন‌পির মতো নই যে, বাবা-ছেলের নাম ঘোষণা করবো।’
ওবায়দুল কাদের বলেন, ‘‌শি‌ডিউল ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগে বিভ্রান্তি সৃ‌ষ্টির সুযোগ নেই। ইউনিয়ন চেয়ারম্যানের ক্ষেত্রেও দলীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়।’