সফল রাজনীতিবিদ আর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও ড. আনোয়ারা আলীর পরিচিতি রয়েছে। টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলার ও লন্ডনে কনজারভেটিভ পার্টির অন্যতম নেত্রী। ব্যক্তিজীবনে তিনি সাংবাদিক রেজা আহমদ ফয়সল চৌধুরীর স্ত্রী ও এক ছেলের মা।
রবিবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ড. আনোয়ারা আলী বলেছেন, ‘ব্রিটেনে চিকিৎসা ও মূলধারার রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটির সেবায় কিভাবে ভূমিকা রাখা যায় সেজন্য কাজ করে যাচ্ছি।’