নওগাঁ ও লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক

সরকার নওগাঁ ও লক্ষীপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, এসব আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নওগাঁ ও লক্ষ্মীপুরএতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপ সচিব মো. মিজানুর রহমানকে নওগাঁ এবং ঢাকা মিল্কভিটার মহাব্যবস্থাপক অঞ্জন চন্দ্র পালকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে নওগাঁর ডিসি মো. আমিনুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপ সচিব এবং লক্ষ্মীপুরের ডিসি হোমায়রা বেগমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আরেক আদেশে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীরকে প্রেষণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দিতে তার চাকরি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।