আদালতে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেটের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত ব্যারিস্টার আমীর উল ইসলামকে শুনানি করতে আহ্বান জানান। তবে ব্যারিস্টার আমীর উল ইসলাম তার শুনানি শুরু করার আগে আদালত তাকে উদ্দেশ করে বলেন, “বিধিটির সব জায়গাতেই ‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে’ সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। এর থেকে আর কিভাবে হবে? মন্ত্রণালয় (আইন) আমাদের (সুপ্রিম কোর্টের) অনুমতি ছাড়া কিছুই করতে পারবে না। মিস্টার ইসলাম আপনার কিছু বলার আছে?”
উত্তরে ব্যারিস্টার আমীর-উল ইসলাম আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘কষ্টের বিষয়, এখন ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে।’
এ সময় দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, ‘না মিস্টার ইসলাম। কিছুই চলে যায়নি। আমরা সিনিয়র জাজেসরা সুপ্রিমেসি রেখেছি।’ এরপর আদালত উভয়পক্ষের শুনানি নিয়ে গেজেটটি গ্রহণের আদেশ দেন।
আরও পড়ুন-
বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা কার্যকর
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণ করেছেন আপিল বিভাগ
‘সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে' লেখা দেখে উচ্ছ্বসিত আবদুল ওয়াহহাব মিঞা