মোস্তাফা জব্বার আশাবাদ ব্যক্ত করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এ ধরনের কোনও সমস্যা আর থাকবে না। তবে তার মুখে শোনা গেলো, ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রী ছিলেন। এখন নেই। কেন তিনি নেই জানি। কিন্তু এখানে বলা যাবে না।’
রাজধানীর কারওয়ান বাজারের বেসিস সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন। তিনি বলেছেন, ‘আমি সচিবালয়ে বসবো। তবে বেশিরভাগ সময় কাটাবো আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইসিটি বিভাগে।’
মোস্তাফা জব্বারের ভাষ্য, ‘টেলিকম বিভাগে অনেক সমস্যা রয়েছে। অনেক জটিলতার মধ্যে রয়েছে খাতটি। এটিকে টেনে তুলতে হবে। ফলে সেখানেও সময় দিতে হলেও আইসিটি বিভাগে আমার সময় কাটবে। আইসিটি বিভাগে সবাই সহজে আমার সঙ্গে দেখা করার সুযোগ পাবে, সচিবালয়ে যা নেই। আমি সুযোগটি কাজে লাগাতে চাই।’
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিজের প্রথম কার্যদিবসে আইসিটি বিভাগেই অফিস করবেন বলে জানান মোস্তাফা জব্বার।