বুধবার সকালে নতুন মন্ত্রীদের সঙ্গে পুরনো চার মন্ত্রীর দফতর পুনর্বণ্টন হয়। দফতর বদলের কারণ জানতে যোগাযোগ করা হলে বন ও পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া আনিসুল ইসলাম মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কিছু বলবো না। সরকারে ছিলাম, সরকারে আছি।’
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) নতুন চার মন্ত্রী শপথ নেন। বুধবার মন্ত্রিসভার পুরনোদের মধ্যে চার জনের দফতর পুনর্বণ্টন হয়। বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্বে থাকা আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজকল্যাণমন্ত্রীর দায়্ত্বি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে করা হয়েছে তথ্য প্রতিমন্ত্রী।