ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ জন

সুপ্রিম কোর্টসুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় সূত্র থেকে এই তথ্য জানা গেছে।


দায়িত্বপ্রাপ্ত সলিসিটর রঞ্জন কুমার সাহার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নম্বর ৬ অব ১৯৭২)-এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৩৪ জন আইনজীবী পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ডেপুটি অ্যটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া ৩৪ জন হলেন— বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান, প্রতিকার চাকমা, ইয়াসমিন বেগম লিপি, তাইফুর কবীর, সমরেন্দ্রনাথ বিশ্বাস, মো. আশেক মমিন, মোহাম্মদ মোস্তফা জামাল, মো. আমিনুর রহমান চৌধুরী পিকু, কামরুল হাসান খান (আসলাম), খালেদা বিজলী, মো. জাবের, মো. গোলাম মোস্তফা, মো. জিয়াউল হক ভূঁইয়া, খন্দকার বশির আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদুল আলম তালুকদার, এস এম গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন সেলিম, মো. এনামুল হক মোল্লা, অপূর্ব কুমার ভট্টাচার্য, এ কে এন দাউদুর রহমান মিনা, এ কে এম আমিন উদ্দিন, ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার), রাফি আহমেদ, মো. আমিনুল ইসলাম, জেসমিন সুলতানা সামশাদ, নুসরাত জাহান, কাজী ইবাদত হোসেন, মো. মনোয়ার হোসেন, রহিমা খাতুন, ইমরান আহমদ ভূঁইয়া, অরবিন্দু কুমার রায় ও এম ডি রেজাউল করিম।
তাদের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।