নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে চুক্তিভিত্তিক নিয়োগ

খান মো. আব্দুল মান্নাননিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানকে অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে স্বপদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানকে অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ৭ জানুয়ারি অথবা তার যোগদানের তারিখ হতে এক বছরের জন্য স্বপদে এ নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন:
২০১৯ সালে জিডিপি ৮ শতাংশে উন্নীত হবে: পরিকল্পনামন্ত্রী