Hatirjil Pic (7)রাজধানীর গুলশানের আড়ং সংলগ্ন হাতিরঝিল-নিকেতন সড়কটি সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সড়কটি বন্ধের কারণ জানেন না সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক জামাল আক্তার ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ অপরদিকে হাতিরঝিল প্রকল্পের কর্মকর্তা মেজর সাদিক শাহরিয়ার লিখিত প্রশ্ন ছাড়া ফোনে কোনও কথা বলতে রাজি হননি।
Hatirjil Pic (5)ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতিরঝিল-গুলশান নিকেতন লিংক রোডটি বন্ধ থাকায় আশপাশের বাসিন্দাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘক্ষণ যানজট লেগেই থাকে। আসলে কী কারণে এ সড়কটি বন্ধ করে রাখা হয়েছে তা আমার জানা নেই।’
অন্যদিকে, হাতিরঝিল-নিকেতন সড়কটি বন্ধ করে দেওয়ায় এ পথে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। তাদের এখন ঝিলের ২ নং ব্রিজ সংলগ্ন তিনরাস্তার মোড় থেকে তেজগাঁও শিল্প এলাকার জিএমজি মোড় হয়ে বীর উত্তম মীর শওকত সড়ক ব্যবহার করে নিকেতন ও গুলশানে যেতে হচ্ছে। এমনিতেই এই সড়কটিতে নাবিস্কো থেকে আসা যানবাহনের চাপে প্রায় যানজট লেগেই থাকে। সে সঙ্গে হাতিরঝিল থেকে আসা যানবাহনগুলোর অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে। ফলে প্রতিদিনই সড়কটিতে তীব্র যানজট লেগেই থাকে।
Hatirjil Pic (10)খোঁজ নিয়ে জানা গেছে, একসময় রাজধানীর কাওরানবাজার, মগবাজার, তেজগাঁও, মহানগর প্রজেক্ট, রামপুরা ও বেগুনবাড়িসহ আশপাশের এলাকাগুলো থেকে নিকেতন, গুলশান, বাড্ডা ও রামপুরা যেতে কয়েক ঘণ্টা সময় লাগতো। কিন্তু হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের পর তা নেমে আসে কয়েক মিনিটে। গত ১৬ ডিসেম্বর হাতিরঝিল ভেতর দিয়ে নিকেতন এবং গুলশান ১ নম্বরে যাওয়ার সড়কটি হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়। তবে কবে নাগাদ রাস্তাটি উন্মুক্ত করা হবে বা আদৌ রাস্তাটি খুলে দেওয়া হবে কিনা তা বলতে নারাজ হাতিরঝিল কর্তৃপক্ষ।
Hatirjil Pic (2)এই পথে প্রতিদিন নিকেতনে যাতায়াতকারী ও একটি বেসরকারি একটি কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তানভীন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৬ ডিসেম্বর সড়কটি বন্ধ করে দেওয়া হয়। এখন অনেক পথ ঘুরে জিএমজি মোড় হয়ে বাসায় ফিরতে হয়। এই সড়কের যানবাহনগুলো যখন অন্য সড়ক দিয়ে যায় তখন দুই সড়কের যানবাহন মিলে তীব্র যানজট লেগে থাকে। সড়কটি উন্মুক্ত করে দিলে যাতায়াতে অনেক সময় কমে আসতো।’
বন্ধ থাকা ওই সড়কে দায়িত্বপালনকারী একজন আনসার সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে জানি না। আমরা দায়িত্ব পালন করছি যাতে কেউ ব্যারিকেড ভেঙে যাতায়াত করতে না পারে।’
Hatirjil Pic (4)এদিকে হাতিরঝিল-গুলশান-তেজগাঁও লিংক রোড়ের জিএমজি মোড় পর্যন্ত সড়কটির অবস্থাও বেহাল। খানাখন্দে ভরা সড়কটি দিয়ে যানবাহন চলাচলে সীমাহীন বেগ পেতে হয়। স্থানীয়দের দাবি খুব দ্রুত বন্ধ থাকা সড়কটি উন্মুক্ত করে দেওয়ার। এ পথ দিয়েই প্রতিদিন যাতায়াত করেন গুলশান-১ নম্বরের বাসিন্দা আরমান হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতিরঝিল থেকে গুলশান ও নিকেতনে বের হওয়ার একমাত্র সড়কটি বন্ধ করে দেওয়ায় অনেক পথ ঘুরে আসতে হয়। প্রতিদিন যানজট লেগেই থাকে। তীব্র যানজট উপেক্ষা করে বাসায় পৌঁছতে হয়। এই স্থানেই অতিরিক্ত পৌনে এক ঘণ্টা সময় চলে যায়।’
আরও পড়ুন:
পদোন্নতির পর ঝুঁকিভাতা কমে যায় পুলিশের!