চলচ্চিত্র ও প্রকাশনার মাধ্যমে অপসংস্কৃতি দূর করুন: তারানা হালিম

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমতথ্য মন্ত্রণালয়ের অধীনে নির্মিত চলচ্চিত্র ও প্রকাশনাগুলোকে সমাজের কুসংস্কার ও অপসংস্কৃতি দূর করার কাজে ব্যবহার করতে তাগাদা দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া তারানা হালিম বলেন, ‘একটি অসাম্প্রদায়িক, ডিজিটাল, আধুনিক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছে সরকার। এখানে ধর্মান্ধতা, কুসংস্কার ও অপসংস্কৃতির কোনও স্থান নেই। আর সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তির অপপ্রচার থেকে দেশবাসীকে রক্ষা করতে চলচ্চিত্র ও প্রকাশনার গুরুত্ব অসীম। এ কাজে তথ্য মন্ত্রণালয় ও এর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আধুনিক ও অগ্রণী ভূমিকা নিতে হবে।’
তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
শীতের কষ্টে মারা যাওয়ার কোনও তথ্য নেই: ত্রাণমন্ত্রী
ডিএনসিসি উপনির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: সিইসি