৩০ দিনের মধ্যেই মুক্তিযোদ্ধাদের ডিজিটাল তালিকা

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন)মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের ডিজিটাল তালিকা তৈরির কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।’ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, ‘গত আট বছরে সরকারি ৯ হাজার ৯৪৯ দশমিক ৩৫ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।