রায় পড়া চলছে

মানবতাবিরোধী অভিযোগে অভিযুক্ত চার জন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ জনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ২০২ পৃষ্ঠার রায় পড়তে শুরু করেন বিচারকরা।

এর আগে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য আজ দিন ধার্য করেন।

শামসুল হোসেন তরফদার ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ এবং ওজায়ের আহমেদ চৌধুরী। তবে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছেন।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যেকোনও দিন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এই আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট পাঁচটি অভিযোগ রয়েছে।