সমাবেশে কওমী আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ‘মাওলানা সা’দ থাকলে কেউ ইজতেমায় অংশ নেবেন না। ইজতেমায় সা’দকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ইজতেমাকে নিয়ে কোনও ষড়যন্ত্র হতে দেওয়া হবে না।’
তাবলিগের জিম্মাদার মাওলানা লোকমান বলেন, ‘মাওলানা সা’দের উপস্থিতিতে কোনও ইজতেমা হবে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ যদি আমাদের বাধা দেয়, তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তার দায় সা’দকে নিতে হবে।’
আরও পড়ুন:
সা’দ ইজতেমায় অংশ নেবেন কিনা সিদ্ধান্ত সরকারের: ডিএমপি কমিশনার