আ.লীগের সফলতা যেমন ব্যর্থতাও তেমনি আছে: বিভুরঞ্জন সরকার

আওয়ামী লীগের সরকারে মোটাদাগে দৃশ্যমান সফলতা যেমন আছে তেমনি ব্যর্থতাও আছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ‘দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিভুরঞ্জন সরকারতিনি বলেন, ‘আমরা যদি প্রতিদিনের বিষয়গুলো খেয়াল করি, যেমন গুম-খুন, ছাত্রলীগের দৌরাত্ম্য এবং দলীয় লোকজনের কর্মকাণ্ডের দিতে তাকলে কিছুটা হলেও আমরা দেখতে পায় সরকারে উন্নয়নসহ অন্যান্য কর্মকাণ্ডের চিত্র। আর এটা সাধারণ মানুষের মাধ্যমেই জানা যায়।’

তিনি আরও বলেন, ‘শুধু তাই নয়, আরও একটি উপায় আছে জানার সেটা হলো- নির্বাচন। সেই নির্বাচনে হাঙ্গামা, মারামারি, জোরপূর্বক ভোটসহ নানারকম দৌরাত্ম্য দেখা যায় ক্ষমতাসীনদের। আবার রংপুরের নির্বাচনে আমরা দেখলাম জাতীয় পার্টিকে নির্বাচিত করলো জনগণ। ফলে এক কথায় ভালো অথবা মন্দ বলা কঠিন।’

বৈঠকিতে আলোচক হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
আরও পড়ুন: ‘দ্বিতীয় মেয়াদে আ.লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকি