আ.লীগের সময়েই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: ফজিলাতুন্নেছা বাপ্পি

আওয়ামী লীগের আমলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ‘দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

ফজিলাতুন্নেছা বাপ্পিফজিলাতুন্নেছা বাপ্পি বলেন, ‘যে বাজেট দেওয়া হচ্ছে তা উন্নয়নের ধারার সঙ্গে যথেষ্ট সঙ্গতিপূর্ণ। বিশ্বের কাছে আমরা আজ রোল মডেল। সবচেয়ে বড় অর্জন পদ্মাসেতু। এই পদ্মাসেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করে ভুল করেছে বলে স্বীকার করেছে। আমরা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে পরিণত হয়েচে। বিদ্যুৎখাতে অনেক উন্নয়ন ঘটেছে।’

শিক্ষাখাত নিয়ে কিছুটা সমালোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারপরও আমরা সারাদেশে শিশুদের হাতে বই তুলে দিচ্ছি। সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা গর্ব করি।’

বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত আছেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
আরও পড়ুন: আ.লীগের সফলতা যেমন ব্যর্থতাও তেমনি আছে: বিভুরঞ্জন সরকার