আ.লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মহিবুল হাসান চৌধুরী

আওয়ামী লীগ উন্নয়ন নিয়ে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ‘দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেলমহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা কোনোক্ষেত্রে পিছিয়ে নেই। জাতি এর সুফল পাচ্ছে। এই সুফল নিয়েই আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমরা যখন যে নির্বাচনী ইশতেহার দিয়েছি আমাদের বিপরীত রাজনৈতিক দল (বিএনপি) তখন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সহিংস আন্দোলন করে। তারা আগেও এভাবেই রাজনীতি করেছে। আওয়ামী লীগের ভিশন-২০২১ অনুসরণ করে তারাও ভিশন-২০২৩ ঘোষণা করেছে। তাদের মৌলিকত্ব নেই। তারা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দল হতো তাহলে তাদের রাজনৈতিক গঠনমূলক পরিকল্পনা থাকতো।’

বৈঠকিতে আলোচক হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।