বিবেচনা করেই মানুষ নির্ধারণ করবে আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না কি থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ‘দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
সুশাসন একটি আপেক্ষিক শব্দ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে কোনও প্যারামিটার সেট করতে পারবো না কোনটা সুশাসন। তবে অনুধাবন করতে পারি। সুশসানের শর্ত হচ্ছে মানুষ কথা বলতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, রাজনৈতিক দলগুলো তার গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারবে। এগুলোই নিশ্চিত হওয়া। সেগুলো এই সরকারের সময় কতখানি হচ্ছে, তা বিবেচনা করেই মানুষ নির্ধারণ করবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে কিনা।’
বৈঠকিতে আলোচক হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন এবং সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার।