পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন প্রণব মুখার্জি

প্রণব মুখার্জিভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একটি সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাচঁ দিনের সফরে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছেন।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। 

সরকারি সূত্র জানায়, সফরকালে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি ঢাকায় সাহিত্য সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। চট্টগ্রামের রাউজানে সূর্য সেনের পৈত্রিক বাড়িতে যাবেন তিনি।

ভারতের সাবেক রাষ্ট্রপতি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে আসছেন। তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি বাবার সফরসঙ্গী হয়ে আসবেন।