প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি টিভি থেকে সংগৃহীতবর্তমান সরকারের সফলতা ও ব্যর্থতার বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১২ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘২০১৪ সালে ভোট দিয়ে নির্বাচিত করে আমার ওপর জনগণ যে বিশ্বাস ও আস্থা রেখেছিলেন, প্রাণপণ চেষ্টা করেছি তার মর্যাদা রক্ষা করার। কতটুকু সফল বা ব্যর্থ হয়েছি, সে বিচার আপনারাই করবেন।’
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের দ্বিতীয় মেয়াদের চার বছর পূর্ণ হয়েছে হলো আজ শুক্রবার । এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এই ভাষণ সরাসরি সম্প্রচার করছে। এছাড়া, বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়াতেও তার ভাষণ সম্প্রচার হচ্ছে।