জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ফারমার্স ব্যাংকের বিভিন্ন শাখায় জলবায়ু পরিবর্তন ফান্ডের মোট ৫০৮ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকা সর্বোচ্চ সুদের হার দেওয়ায় একবছর মেয়াদি স্থায়ী আমানত হিসাবে জমা রাখা হয়। এরমধ্যে ৪৫৫ কোটি ৩২ লাখ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে যা নগদায়নের জন্য চিঠি পাঠানো হয়েছে। কয়েকবার তাগিদপত্র ও ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়েছে যে, ব্যাংকের তারল্য সংকটের কারণে এফডিআরগুলো নগদায়ন করা যাচ্ছে না।’ বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানানো হয়েছে বলেও তিনি জানান।