ঢাকায় পাঁচ দিনের সফরে এসেছেন বায়তুল মুকাদ্দাসের খতিব। সফরসঙ্গী হিসেবে এসেছেন তার বড় ছেলে আম্মার ইকরমা সবরী। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাদের অভ্যর্থনা জানান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ঢাকায় ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তা নূর আব্দেল কারীম, ইক্বরার সহ-সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও হারেস বিন ইউসুফ।
আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) উদ্যোগে কিরাত সম্মেলনে কোরান তেলাওয়াত করবেন দেশ-বিদেশের প্রখ্যাত কারীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য— মিসরের ডা. শাইখ আহমাদ আহমাদ নাঈনা, শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ আল মুরীজি, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ, ইরানের সাইয়্যিদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনী, সিরিয়ার মুতাসিম আল আসালী, আলজেরিয়ার শাইখ রিয়াদ আল জাযায়েরী ও ভারতের মুহাম্মাদ ত্বইয়্যিব জামাল।
সম্মেলনে সভাপতিত্ব করবেন আমাদের সংগঠনের সভাপতি বাংলাদেশের প্রখ্যাত কারী মাওলানা মুহাম্মাদ ইউসুফ হাফিযাহুল্লাহ।
আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সহ-সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারী-পুরুষ উভয়ে এ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।’