প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও আরও দুটি মন্ত্রণালয়ে নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. রইছ উল আলম মন্ডল। এদিকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগমের চুক্তিভিক্তিক নিয়োগের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি শেষ হবে। তার স্থলাভিষিক্ত হবেন সাজ্জাদুল হাসান।