ধর্মীয় শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষা সাংঘর্ষিক করার কোনও যুক্তি নেই বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব সহ সভাপতি ফয়জুল্লাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।