‘শিশুর বেড়ে ওঠার সময় যে শিক্ষা দেওয়া হয় সেটাই গুরুত্বপূর্ণ’

যখন একটি শিশু যখন বেড়ে ওঠে তখন তাকে যে শিক্ষা দেওয়া হবে সেটাই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্টের হেড অব অপারেশন্স সারওয়ার জাহান চৌধুরী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে ‘বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সারওয়ার জাহান চৌধুরীসারওয়ার জাহান চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকে শিশু যা শেখে তার মধ্যে সারাজীবন ওই শিক্ষার প্রভাব থাকে। তো সেই শিক্ষা যদি স্ট্রান্ডার্ড না হয় তাহলে তারা চাকরির বাজারে পিছিয়ে পড়বে, তাদের যুগোপযোগী করা কঠিন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব সহ সভাপতি ফয়জুল্লাহ, ঢাকা ট্রিবিউনের সাংবাদিক সোহেল মামুন এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।