র্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ওই দিন থেকেই নতুন আইজিপি হিসেবে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নিয়োগ কার্যকর হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।