সাতরাস্তা থেকে কাওরানবাজারগামী সড়করাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরানবাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’। রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত ডিএনসিসির ২১তম বোর্ড সভায় তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরানবাজার সড়কের নাম ‘মেয়র আনিসুল হক সড়ক’, বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক’ নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।’
আরও পড়ুন:
শাহজালালে বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ যাত্রী আটক