মোশাররফ বলেন, ‘গতকাল (সোমবার) যে নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে তাতে মুক্তমনা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তার মধ্যে ৩২ ধারা আগের ৫৭ ধারার চেয়েও ভয়ঙ্কর। মানুষের চোখকে ফাঁকি দিতেই ৫৭ ধারার থেকে আরও ভয়ানক এই ধারা তৈরি করা হয়েছে। সাংবাদিকদের কিছু অনুসন্ধানী রিপোর্ট তৈরি করতে গোপনীয়তার পথ অবলম্বন করতে হয়। এই ধারা করে তাদের এই পথ বন্ধ করে বাকশালের রাজত্ব কায়েম করতে চায় এই সরকার। এই ডিজিটাল সিকিউরিটি আইন করে অলিখিত বাকশালের পথেই হাঁটছে এই সরকার।’
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি কী হয় তার ওপর নির্ভর করে এদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে। তাই খালেদা জিয়াকে বা আমাদেরকে জেলে রেখে কোনও নির্বাচন হলে এদেশের জনতা তা রুখে দেবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না।’