১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর ১২টি থানা নিয়ে ডিএমপি গঠনের আদেশ হয়। কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এরপর থেকে প্রতিবছর ৩ ফেব্রুয়ারি ডিএমপি দিবস হিসেবে পালন করা হয়।
ডিএমপি দিবসে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও পুলিশের মহাপরিদর্শক। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, ডিএমপি সদর দফতর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত র্যালি, ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের শিল্পীদের নানা পরিবেশনা থাকবে। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আইয়ুব বাচ্চু, আরেফিন রুমিসহ অনেকে।